১৮’র নির্বাচন নিয়ে একটি কমিশন গঠন করা দরকার: মোস্তফা জামান 

২০১৮ সালে কালো নির্বাচন হয়েছে। সে সময় এই নির্বাচন যারা অনুষ্ঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। 

শুক্রবার বিকালে বিমানবন্দর থানা কাওলা এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের সময় তিনি এ দাবি জানান তিনি। এসময় বিমানবন্দর থানা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

মোস্তফা জামান বলেন, দলের নির্দেশনায় আমিসহ আমার নেতাকর্মী মাঠে রয়েছে বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা করছে। দেশে একধরনের অস্থিরতা। ব্যবসা-বাণিজ্য সবকিছু থমকে গেছে। অনেকেই নির্বাচন যাতে না হয় সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা যেমন বলেন, যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঢাকা মহানগর উত্তর অনেক নেতা কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে আমরা বহিষ্কার করেছি। তারা কোনভাবেই দলের কোন কার্যক্রম এবং কোন কিছুতেই অংশগ্রহণ করতে পারছেন না। 

লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর থানার বিএনপির সহ অঙ্গসংগঠনে নেতাকর্মীরা।