কুষ্টিয়ায় ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ সদস্যের মৃত্যু

কুষ্টিয়ায় বেপরোয়া গতিতে ছুটেআসা ট্রাক চাপায় হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত নিহত হাফিজুর রহমান হাফিজ (২৮) পাবনা জেলার চাটমোহর উপজেলার আহম্মদ আলীর ছেলে।

আজ শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় এই হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য হাফিজ। এ সময় ঝিনাইদাহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাককে ওভারটেকিং করার সময় রাস্তার পাশে থাকা পুলিশ সদস্য হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের বেপরোয়া চলাফেরার কারনে সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তারা বলেন, সড়কে নিরাপত্তা কর্মীরাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত ট্রাক চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, শনিবার কুষ্টিয়া শহর থেকে ছেড়ে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ সেখানে কাজ করছিলো। এ মসয় অপর একটি দ্রুতগামী ট্রাক পাশদিয়ে যাওয়ার সময় পুলিশ সদ্যসকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকটি পালিয়ে গেছে, তবে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।