রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার সন্ধ্যায় (২৮ জুন) লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন। সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় তারেক রহমান দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন। পাশাপাশি মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সঙ্গেও কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামিল হোসেন।