রাজবাড়ী কৃষি বিপণন অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার রিপোর্ট প্রকাশে সাংবাদিকের বিরুদ্ধে বিচার দাবি করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এই ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রথমত, এরা বহমাত্রিক অপরাধ করেছে। এরা দুর্নীতি করেছে। দুর্নীতি যার বিরুদ্ধে, তিনি আবার যারা অভিযোগ উত্থাপন করেছেন তাদের বিরুদ্ধে মানববন্ধন-জাতীয় কার্যক্রম করেছেন। একদিকে অপরাধ করেছেন অপরদিকে সেই অপরাধ ঢাকার জন্য যারা প্রতিবেদন প্রকাশ করেছেন তাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারেন।’
দ্বিতীয়ত, যেহেতু এই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত আলোচিত বিষয়। এর ভিডিও রেকর্ড আছেÑ সেহেতু বিষয়টি দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত। তারা বিষয়টি খতিয়ে দেখতে পারে এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। মানববন্ধন করায় যেসব কর্মকর্তা বা কর্মচারী সরাসরি জড়িত তার পেছনে বা তার সহযোগী হিসেবে কোন কোন মহল আছে তাদের চিহ্নিত করতে হবে।