জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এ সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কুপাতে থাকে। তখন তার স্ত্রী ও স্বজনরা বাঁধা দিতে আসলে তাদেরও মারধর করে তারা। ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যায়। পরে রবিবার (২৯ জুন) সকালে পুলিশ রহিমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।