সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২৯ জুন) দুপুর ১টার পরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের দাবি, সড়ক দুর্ঘটনায় নিহত ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরশাদকে হত্যা করা হয়েছে। তাই সহপাঠী হত্যার সুঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।
এর আগে দুপুর ১২টা থেকে কনকর্ড টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় থেকে কাটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।