রিকশাচালক বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাভারে মো. রুহুল আমিন (২৬) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লাহ। এর আগে শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যায়।

নিহত রুহুল সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ মহল্লার ডেনমার্কেট এলাকার বাসিন্দা টুকু মিয়ার ছেলে। সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। অন্যদিকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শামীম হোসেন (২৫) একই এলাকার গেদা বাবুর্চির ছেলে এবং রুহুল আমিনের বন্ধু। ঘটনার পর থেকে শামীম পলাতক রয়েছে।