সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে ধানম-ির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল রবিবার দুপুর ১টা থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। পরে তাদের বুঝিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিলে দুপুর ২টায় সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
ধানমন্ডি থানার পেট্রোল ইনসপেক্টর মোশারফ হোসেন বলেন, দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।