কর্ণফুলী পেপার মিলস পরিদর্শন শিল্প উপদেষ্টার

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান গত শুক্রবার দুপুর আড়াইটায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে মতবিনিময়ের সময় উপদেষ্টা দেশের সার্বিক অর্থনীতির কথা চিন্তা করে কীভাবে এ কারখানাকে কাজে লাগানো যায় সে বিষয় সরকার চিন্তাভাবনা করছে মর্মে জানান। দেশের শিল্পগুলোকে কাজে লাগিয়ে স্বল্পতম সময়ে কারখানার সক্ষমতা বাড়ানো এখন প্রধান কাজ। শিল্প সচিব মত প্রকাশ করেন কাগজের আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় কাগজ শিল্পকে প্রসারের নিমিত্তে কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে। বিসিআইসির চেয়ারম্যান এক সময়ের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এ কারখানাকে দেশীয় কাঁচামাল ও পাল্পউড ব্যবহার করে পূর্ণোদ্যমে চালুকরণের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন সংস্থার বন্ধ মিলগুলো পুনরায় চালুকরণের বিষয়ে বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনামাফিক কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের বিষয়ে ঋবধংরনরষরঃু ংঃঁফু করা হয়েছে এবং তার যৌক্তিকতা নিয়ে আলোচনা হচ্ছে। এ সময় অন্যদের সঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি