ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল রবিবার রাজধানীর পল্লবী ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি আলাদা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। দলে দলীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই অন্যায়, বিশৃঙ্খলা কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। যারা এসব অপকর্মে জড়িত তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।