ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক কার্যকর তিন কমিটির ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এ মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেনÑ ২০২২-২৩ সালের কমিটির সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও কোষাধ্যক্ষ নুর হোসেন। তাদের বিরুদ্ধে মামলাটি করেন বর্তমান অ্যাডহক কমিটির সদস্য জহিরুল হাসান মুকুল। এ ছাড়া ২০২৩-২৪ সালের কমিটির সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সহসভাপতি প্রাণনাথ ও কোষাধ্যক্ষ বিবি ফাতিমা মুন্নীকে আসামি করা হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ সালের কমিটির সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটি করেন সৈয়দ মইনুল হোসেন।