৩৬তম বার্ষিক সাধারণ সভা

ইউনাইটেড ফাইন্যান্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

ইউনাইটেড ফাইন্যান্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে গত ২৪ জুন (মঙ্গলবার) সকাল দশটায় অনুষ্ঠিত এ সাধারণ সভায় পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ প্রস্তাব করে, যা কোম্পানির শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নাজমুল হাসান, পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, মাহেনুর সুলতানা রশিদ, খন্দকার জায়েদ আহসান, কায়েস খলিল খান, ওরমান রাফে নিজাম; স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, মো. জাহিদুর রহমান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং কোম্পানির প্রতি তাদের নিরবিচ্ছিন্ন আস্থা ও সহযোগিতার জন্য  কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিগত বছরটিতে কোম্পানির আর্থিক সাফল্য অর্জিত হয়েছে ব্যবস্থাপনার দূরদর্শী, সময়োপযোগী ও সুচিন্তিত  কৌশলগত পদক্ষেপের মাধ্যমে, যা বিদ্যমান বাজার পরিস্থিতির বাস্তবতায় গ্রহণ করা হয়েছিল।