কঠোর নিরাপত্তা বলয় গড়ার সিদ্ধান্ত শাহজালালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তিনি জানান, সব ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি করা হবে, সব অ্যাভসেক সদস্যকে নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়া হবে, সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান, মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা। বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ। নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।