দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

নোয়াখালী বিএডিসি (বীজ বিপণন) কার্যালয়ে দুদকের অভিযান

দেশ রূপান্তরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ বিপণন এর নোয়াখালী উপ পরিচালক নুরুল আলমের দুর্নীতি নিয়ে ‘আমলনামার শেষ নেই নুরুল আলমের’ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিএডিসি নোয়াখালী কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী জেলা শাখা।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১ টা থেকে নোয়াখালী (বীজ বিপণন) কার্যালয় এবং মান্নাননগর সংলগ্ন বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারে অভিযান পরিচালনা করেন দুদক নোয়াখালী জেলা শাখার উপ সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তীসহ তিন সদস্যের একটি টিম।

বিএডিসি নোয়াখালীর উপ পরিচালক নুরুল আলম মৃত ব্যক্তি ও প্রবাসীর নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে শ্রমিকের মজুরি আত্মসাৎ সহ অনিয়মিত শ্রমিক, চাষীর নামে ভাতা উত্তোলন, নিম্নমানের বীজ ক্রয়, ভুয়া টেন্ডারসহ ঘুষ দুর্নীতি নিয়ে ব্যপক অনিয়মের বিষয়ে সংবাদ দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়।

পরে দুদক টিম বিএডিসি নোয়াখালী উপ পরিচালক নুরুল আলম একই অফিসে কর্মরত বিভিন্ন কর্মচারী ও শ্রমিককে জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র অনুসদ্ধান ও যাছাই বাছাই করে।

চিন্ময় চক্রবর্তী অভিযান শেষে দেশ রূপান্তরকে জানান, নুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের পক্ষ থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে তার বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, শ্রমিকরা কোন কাজ না করেই যে টাকা উত্তোলণ করছে এবং ভুয়া হাজিরা দেখিয়ে মৃত ব্যক্তি ও প্রবাসীর নামে বেতন ভাতা উত্তোলনসহ যেসব অনিয়মের অভিযোগ উঠেছে প্রত্যেকটির হাজিরা খাতা ও নথিপত্র সংগ্রহ করেছি।

এছাড়া ভুয়া টেন্ডার সংক্রান্ত বিষয়ে যেসব অভিযোগ এসেছে ঐসব টেন্ডারের কাগজপত্র সংগ্রহের মাধ্যমে তথ্য উপাত্ত যাছাই ও পর্যালোচনা সাপেক্ষে দুদক পরবর্তী পদক্ষেপ নিবে বলেও জানান এই কর্মকর্তা।