বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি জাকারিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরতলী থেকে জাকারিয়াকে আটক করা হয় বলে নিশ্চিত করা হয়েছে। আটক জাকারিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।
চলতি বছরে মার্চ মাসে ঢাকার যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া ৩৪ নং হত্যা মামলার ১৬৩ নং আসামি জাকারিয়া। এছাড়াও জুলাই অভ্যুত্থানে হত্যা, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও চেক ডিজঅনারসহ প্রায় ডজন খানেক মামলার আসামি ছিলেন তিনি।