‘বজরঙ্গী ভাইজান’-এর ‘মুন্নি’কে নিশ্চয়ই মনে আছে? সালমান খান অভিনীত সেই সিনেমার মধ্যমণি ছিলেন এই খুদে তারকা। মুন্নি অর্থাৎ অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। কবীর খান পরিচালিত ওই ছবির পর কেটে গেছে বেশ কয়েক বছর। বর্তমানে হর্ষালির বয়স ১৭ বছর।
দেখতে দেখতে কেটেছে প্রায় ১০ বছর। কিন্তু দর্শকের মনে মুন্নি-বজরঙ্গীর মন মাতানো কেমিস্ট্রি আজও অক্ষুন্ন।
বলিউডের বুকে যে কয়েকজন শিশুশিল্পী সবার মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন। তবে জানেন কি, এই সিনেমায় অভিনয় করে সে মোট কত কোটি টাকা পেয়েছে? বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশুশিল্পী কিন্তু এই মুন্নিই।
শুটিংয়ে মুন্নির দিনপ্রতি পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা। শুট হয় প্রায় ১০০ দিন। যার অর্থ দাঁড়ায়, পুরো সিনেমায় অভিনয় করে মোট ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিল হর্ষালি মালহোত্রা।
আজও অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বজরঙ্গি ভাইজান-এর দ্বিতীয় পর্বের অপেক্ষায়। যেখানে আরও একবার তারা দেখতে চান সালমান-মুন্নি জুটি। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেছিলেন, আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি। সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে। কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।