দাবি আদায়ে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারীদের বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। আজ বুধবার দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ট্রেড ইউনিয়নের ব্যানারে হাসপাতালটির প্রধান ফটকের এসব কর্মসূচি পালন করে তারা। পরে বিক্ষোদ্ধ শ্রমিকরা নতুন কর্মসূচী ঘোষণা করেন।

মানববন্ধন থেকে বিক্ষুব্ধ কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো হস্তান্তর করি। সেই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য মঙ্গলবার প্রতিশ্রুতি দিলেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোনও পদক্ষেপ নেয়নি। ফলে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

বক্তারা আরও বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় আমরা ১ ঘণ্টার একটি আল্টিমেটাম দেই। এরপরেও কতৃপক্ষ কোনও ধরনের পদক্ষেপ নেননি। ফলে আগামীকাল থেকে হাসপাতালটির সকল স্টাফরা কর্মবিরতি পালন করবেন। মানববন্ধরে এসময় হাসপাতালের সকল স্টাফ-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার কাদীর নাজিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।