ভেনেজুয়েলার সংসদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে পারসোনা নন গ্রাটা (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় আইনপ্রণেতারা তাকে নিয়ে এই ঘোষণা দেন।
এক সপ্তাহ আগে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সামনে ভেনেজুয়েলায় নির্বিচার আটক এবং গুমের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুর্ক। এরপর গত মঙ্গলবার পার্লামেন্টের ভোটে এই প্রস্তাব পাস হয়।
ঘোষণার আগে তুর্কের বিরুদ্ধে অভিযোগ তুলেন দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ। তিনি বলেন, তুর্ক অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ‘চোখ বন্ধ’ রাখেন।
তবে মে মাসে তুর্ক এক বিবৃতিতে ওই বহিষ্কারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার সাম্প্রতিক মন্তব্য এসেছে এমন সময়ে, যখন বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জুলাই ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন পরবর্তী সময়ে সরকার কর্তৃক বিরোধীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে।
তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করলেও এর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। তবে অতীতের মতো, সরকার চাইলে তার দপ্তরকে দেশ থেকে বের করে দিতে পারবে।