এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে এ ঘটনা ঘটে। 

বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহতসহ এলইইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গত ২৩ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওইসময় চারজন আহত হয়েছিলেন।