মোংলায় দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপণী প্রশিক্ষণবিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা কর্র্তৃক ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযানবিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায়
প্রাকৃতিক দুর্যোগের ওপর বিশেষ আলোচনা ও অগ্নিনির্বাপণের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবা নিতে কল করুন ১৬১১১ নম্বরে। বিজ্ঞপ্তি