মাদক সংশ্লিষ্টতার অভিযোগ

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এক নারীসহ তিনজন গণপিটুনিতে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি, তার দ্বিতীয় স্বামী রাসেল মিয়া ও জোনাকি নামের আরও এক নারী।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণপিটুনিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়দের ভাষ্য, রোকসানা আক্তার রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানাসহ আশপাশের একাধিক থানায় একাধিক মামলা রয়েছে বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।