মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের কাকমারাছড়া ভারতীয় সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৯ জন শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপি তে নিয়ে রাখে।
এই বিষয়ে নেটওয়ার্ক সমস্যার কারনে কাকমারা বিওপির বিজিবির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয় নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম ঠিকানা জানা যাবে।
এছাড়া গত ২৬ জুন একই সীমান্ত দিয়ে আরো ১৯জনকে পুশইন এর ঘটনা ঘটে।