ইবনে সিনা ট্রাস্ট এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পেট্রোবাংলার সকল স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং পেট্রোবাংলার সচিব (উর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন বিভাগ) ও সভাপতি, পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন, প্রকৌশলী বিশ্বজিৎ সাহা, মহাব্যবস্থাপক (সংস্থাপন বিভাগ) শাহীন আক্তার, উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স ডিপার্টমেন্ট) ও সাধারণ সম্পাদক, (পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন) এম নাসিমুল আলীম।
উপ-মহাব্যবস্থাপক (মেডিক্যাল ডিপার্টমেন্ট) ডা. আম্বিয়া খাতুন, সহকারী ব্যবস্থাপক (সংস্থাপন বিভাগ) মো. আব্দুল কাদের এবং ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো. মাসুদ, কর্পোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, সিনিয়র অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট মো. বিপ্লব হোসেন প্রমুখ।