চৌদ্দগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।

ওসি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যা বলেই ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ শাখা কাজ করছে।