নাহিদ ইসলাম বললেন

সীমান্তে বাংলাদেশিদের নির্বিচার গুলিতে হত্যা করা হচ্ছে

যেকোনও মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে৷ অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। যেকোনও মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।

আজ শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল৷ নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। আমরা জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচন চেয়েছি৷

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন৷