বিষ্টি যখন আসলো

রুমঝুমা ঝুম সুরের তালে

বিষ্টি যখন আসলো

বাড়ির পাশে ছোট্ট ডোবা

বৃষ্টিজলে ভাসলো।

 

লাফায়-ঝাঁপায় কোলার ছানা

ইচ্ছেমতন নাচলো

ডোবার নতুন বৃষ্টিজলে

প্রালটা যেন বাঁচলো।

 

কোলা ব্যাঙের কিং মহাশয়

জলদি মিটিং ডাকলো

বর্ষাকালীন সাজে সবাই

হলুদ গায়ে মাখলো।

 

কিং মহাশয় হুকুম দিলেন

এসে ফেবুর লাইভে-

চলবে ডোবায় ঘ্যাঙর আসর

গায়ক কোলা গাইবে।