কারও কাছে যায় না মানহা
কেবলই যায় সরিয়া,
আদর করে ছুঁইতে গেলে
ওঠে চিৎকার করিয়া।
গলার মালা ছিঁড়ে গেল
পরল পুঁতি ঝরিয়া,
বড়ো খালা নিজের হাতে
দিয়েছিল গড়িয়া
দিনটা গেল খায়নি কিছু
নিজের হাতে ধরিয়া।
গায়নি কোনো সুরেলা গান
আজ দোলনাতে চড়িয়া,
আজ হাসেনি ভাইয়ার আনা
কমিক’স বুক পড়িয়া।
মুখটা মলিন উঠছে কেবল
চোখে অশ্রু ভরিয়া,
মানহার প্রিয় পোষা পাখি
গেছে নাকি মরিয়া,
পাশের বাড়ির হুলো সঙ্গে
বাঁচার জন্য লড়িয়া।