শহীদ মেয়েদের আমরা হারিয়ে যেতে দেব না: উপদেষ্টা শারমীন

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনে যে সকল নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের হারিয়ে যেতে দেব না। তাদের নিয়ে সংকলন করা হবে।

আজ রবিবার নারায়ণগঞ্জের নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ সুমাইয়ার বাসায় সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছে তাদের পূর্ণ হক যেটা রাষ্ট্র নিশ্চিত করেছে সেটা যেন তারা ঠিক মতো পায়। সেটা নিয়ে নারায়ণগঞ্জের ডিসি কাজ করছেন। শহীদ এই নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকট গুলো কি সেটা আমি জানতে চাই।

এ সময় উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে যতটুকু শক্তি আছে, রিসোর্স আছে সেগুলো আমি শহীদ মেয়েটির পরিবারের জন্য কাজে লাগাতে পারি এবং তাদের পরিবারের পাশে থেকে একটু এগিয়ে দিতে পারি সেটি নিয়ে কাজ করছি।