ফরিদপুরের সদরপুরে হতদরিদ্র প্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেনকে একটি ইজিবাইক দেওয়া হয়েছে। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের নিজস্ব উদ্যোগে এ ইজিবাইকটি প্রদান করা হয়।
আজ রবিবার দুপুরে জাহাঙ্গীর হোসেনের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সমাজসেবক মোস্তফা কবির প্রমুখ।
ইজিবাইক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনে নিহত আহতদের মাঝে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।