‘জ্বীন ৩’ আসছে ওটিটিতে

জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘জ্বীন’ ও ‘জ্বীন ২’-এর সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘জ্বীন ৩’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ আব্দুন নূর সজল এবং নুসরাত ফারিয়া।

সিনেমা হলে সফল প্রদর্শনের পর এবার ‘জ্বীন ৩’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটির ওটিটি পার্টনার ছিল ‘আইস্ক্রিন’।  

‘আইস্ক্রিনের’ মাধ্যমে জানা যায় আগামী ৮ জুলাই বিশ্বব্যাপী ‘জ্বীন ৩’-এর ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে।

প্রেক্ষাগৃহে মুক্তির সময় চ্যানেল আই-এর ছাদ বারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনেজাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন, চার মাসের মধ্যে ওটিটিতে মুক্তি পাবে ‘জ্বীন ৩’-আর সেই প্রতিশ্রুতি বাস্তব হচ্ছে। 

ভয় ও থ্রিলার ঘরানার এই সিনেমায় সজল-ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা ও আরও অনেকে। সিনেমার ‘কন্যা’ শিরোনামের গানটি ইতোমধ্যেই অনলাইনে দর্শকপ্রিয়তা পেয়েছে।