নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মোস্তফা (৪৫) একই গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে, অপরজন নিহত মোস্তফার ছেলে শিশু পুত্র তাইয়্যিব (৭)।  

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই আমন ধানের বীজ রোপণ করতে যায় কৃষক মোস্তফা। এ সময় বাাবার পিছন পিছন দৌড়ে যায় তার ছেলে তাইয়্যিব। বীজ লাগানো শুরুর কিছুক্ষণের মধ্যেই আকাশে কাল মেঘ করে হালকা বৃষ্টি শুরু হলে বাবা ছেলে দুজনেই জমির পাশে একটি গাছ তলায় আশ্রয় নেয়। তৎক্ষণাৎ আকাশ ভেঙে বজ্রপাত আঁচড়ে পড়ে তাদের উপর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তারা দুজনেই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় বাড়ি ফিরেয়ে নিয়ে আসে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।