আইসিসি’র জুন মাসের মাসসেরা হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত ৩ জনের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার।
সোমবার নিজস্ব ওয়েবসাইটে আইসিসি জানিয়েছে, জুন মাসের ৩ সেরা খেলোয়াড় মনোনীত হওয়া ৩ জনের নাম। সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করা এইডেন মার্করাম ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ উইকেট নেয়া কাগিসো রাবাদা।
আইসিসি’র ভোটিং অ্যাকাডেমির সদস্য ও অনলাইনে ভক্তদের ভোটে চূড়ান্ত হবেন বিজয়ী। নারী ক্রিকেটারদের ভেতর জুনের মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস,ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুউজ ও এফি ফ্লেচার।