সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রেস উইং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।