অনেকে চান স্মার্টফোনের আসক্তি কমাতে পারছেন না। গবেষণায় বলছে, একাধারে ফোন ব্যবহার বাড়িয়ে দিচ্ছে বিষণœতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যা। এ ছাড়াও একাকিত্ব ও ঘুমের সমস্যা দেখা দিচ্ছে অতিরিক্ত ফোন ব্যবহারে। কিন্তু জানেন কী, স্মার্টফোনের কিছু অ্যাপই আপনার স্মার্টফোনের আসক্তি কমাতে পারে। জেনে নিন সে অ্যাপগুলো সম্পর্কে
মিস্টিকলঞ্চ
অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করুন মিস্টিকলঞ্চ। এটির মাধ্যমে আপনার হোম স্ক্রিনে সামান্য ও অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি অ্যাপই দেখা যাবে। ফলে ব্যস্ত সময়ে চাইলেও হাতের কাছে মিলবে না বিনোদনমূলক অ্যাপগুলো। বাঁচবে সময়। কমবে স্ক্রিন টাইম। এই মিস্টিকলঞ্চ অ্যাপটি ব্যবহার করতে পারবেন একদম বিনামূল্যে।
ফরেস্ট
ফরেস্ট হলো একটি টাইম ট্র্যাকিং অ্যাপ। ধরুন চাইছেন কাজে মনোনিবেশ করতে। তাহলে এই অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি একটি গাছ রোপণ করতে পারেন। যতক্ষণ এই অ্যাপটি ফোনে চালু থাকবে ততক্ষণ বাড়বে গাছটি। যদি অ্যাপ থেকে বেরিয়ে যান মরে যাবে গাছ। পরবর্তী সময় আবার নতুন করে শুরু করতে হবে।
অ্যাপ ডিটক্স
এই অ্যাপ ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারবেন যেকোনো অ্যাপ। ফলে যদি চান নির্দিষ্ট কোনো অ্যাপ থেকে নিজেকে দূরে রাখতে সেটিকে ব্লক করে দিন। আবার নিজের ইচ্ছে হলে আনব্লক করে ব্যবহার করবেন। ফলে খানিকটা হলেও কমবে ফোনে মগ্ন হয়ে থাকার অভ্যাস।
হেডস্পেস
এটি একটি মেডিটেশন অ্যাপ। ধরুন দিনভর সোশ্যাল মিডিয়ায় নানারকম জিনিস দেখে ক্লান্ত। কিছু কিছু বিষয় তো রীতিমতো চাপ সৃষ্টি করে মাথায়। সেখান থেকে মুক্তি দিতে পারে এই অ্যাপ। এর ব্যবহারে বাড়ে সৃজনশীলতা।
রিফোকাস
এই অ্যাপটি আইফোন ব্যবহারকারীদের জন্য। ধরুন না চাইতেও বারবার কিছু অ্যাপ বা ওয়েবসাইটে ঢুঁ দিচ্ছেন। এই অ্যাপ ব্যবহারে সেগুলোকে ব্লক করে দিন। তবে মাথায় রাখবেন, যা ব্লক করবেন তা চাইলেই কিন্তু আনব্লক করতে পারবেন না। ফলে যা একেবারেই প্রয়োজন নেই বা জীবন থেকে সরাতে চান সেগুলোই ব্লক করবেন এই অ্যাপ ব্যবহার করে।