হজ শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। হজযাত্রীদের মধ্যে ৫ হাজার ৮৭ জন সরকারিভাবে এবং ৭৫ হাজার ৪১৩ জন বেসরকারিভাবে দেশে ফিরেছেন। হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস।

হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফিরিয়ে এনেছে ৩৫ হাজার ৪৩৭ জন, সৌদি এয়ারলাইনস ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১১ হাজার ৬৯০ জন। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসে ফিরেছেন আরও ৬ হাজার ২৯২ জন হাজি।