মুন্সীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্নআয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা কর্র্তৃক মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন কান্দিপাড়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালে ২৫০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়। বিজ্ঞপ্তি