দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র কঠিন শিলা খনিতে আট দিন বন্ধ থাকার পর ফের পাথর উত্তোলন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রথম শিফটে কর্মরত শ্রমিকেরা খনির নিচে নেমে পুনরায় উত্তোলন কার্যক্রম শুরু করেন।
এর আগে, গত ২ জুলাই (বুধবার) সকালে শ্রমিক অসন্তোষের জেরে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ আটদিন ছিন্ন ছিল পাথর উত্তোলন।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আবারও খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।’