মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
তার এই ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দেন। ইকরা এনজেল রাইসার পুরানো ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি।
প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।