এক বছর পর ফিফটি করলেন সাকিব

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে আজ খেলতে নেমেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল মে মাসের পর প্রথম মাঠে নেমেই ব্যাট হাতে করেছেন ফিফটি। সাকিব এর আগে সবশেষ খেলেছিলেন পিএসএল-এ।

সেন্ট্রাল ডিসট্রিকসের বিপক্ষে সাকিব ফিফটি পূরণ করেন ৩৪ বলে। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। সাকিবের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি সাকিবের ৩৩তম ফিফটি।

সাকিব এর আগে ফিফটি করেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে।

নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই করে ৭ উইকেটে ১৬৫ রান।