অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

‘লালনসম্রাজ্ঞী’ ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নেন বেগম খালেদা জিয়া।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খবর নেন। এ সময় তিনি অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করেন। তিনি একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।