নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর মিলেছে রোজা মনি (৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ। শুক্রবার (১১ জুলাই) সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে পুলিশ এ মরদেহটি উদ্ধার করে।

রোজা চর মারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানান, গত রবিবার বিকেল বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল রোজা। হঠাৎ করেই নিখোঁজ হয় সে। গত চার দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পাটক্ষেতের ভেতর শিশুটির মরদেহ পাওয়া যায়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ক্ষতিয়ে দেখে জানানো যাবে যে কি কারণে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে।