বই পরিচিতি

তোমরা নিশ্চয়ই ছড়া পড়েছ, কিন্তু কখনো কি ভূতের লেখা ছড়া পড়েছ? না পড়ে থাকলে পাতা উল্টে চট করে পড়ে নিতে পারো ‘ভূতের লেখা ছড়ার বই’। ‘ভূতের লেখা ছড়ার বই’ একটি শিশুতোষ ছড়ার বই। বইটি লেখকের পঞ্চম বই হলেও শিশুতোষ ছড়ার বই হিসেবে প্রথম। বইটির সবগুলো ছড়াই ছন্দবদ্ধ ছড়া। বইটি শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু শিশুরা নয়, ছড়াগুলো পড়ে আনন্দ পেতে পারেন বড়রাও।