দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড। সংগঠনটি জানিয়েছে, তারা পশ্চিম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে ৬০ মিলিমিটার মর্টার শেল ছুঁড়েছে। এই এলাকা খান ইউনুস শহরের উত্তরে অবস্থিত। খবর: আল-জাজিরা
একইসঙ্গে আল কুদস ব্রিগেড জানায়, খান ইউনুস শহরের দক্ষিণ অংশে অবস্থিত হালিমা মসজিদের আশপাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপরও তারা ৬০ মিলিমিটার মর্টার শেলের প্রচণ্ড গোলাবর্ষণ চালিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে হামলার এই তথ্য জানানো হলেও তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গাজার দক্ষিণাঞ্চলে কয়েক মাস ধরেই ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।