দেশের মানুষ পিআর নয় ফেয়ার নির্বাচন চায় : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। কোনো কোনো দল পি আর পদ্ধতি নির্বাচন চায়, কিন্তু দেশের মানুষ পি আর নয়, ফেয়ার নির্বাচন চায়। বিএনপি কখনো কোনো গুম, হত্যা, সন্ত্রাস প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। গুম, হত্যা, সন্ত্রাস যেই করুক তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকার রাস্তার ব্যবসায়ী সোহাগ হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দুলু আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। গতকাল দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।