আজ কারা জিতবে? বাংলাদেশ না রংপুর রাইডার্স?

প্রায় একই সময়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। ডাম্বুলায় লিটন দাসেরা যখন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবেন, প্রায় একই সময়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে নুরুল হাসান সোহানের দল। দর্শকদের পড়তে হবে চরম বেকায়দা। কারণ, তারা কোন ম্যাচটা দেখবেন?

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিনে সব আলো কেড়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে জিএসএলে তিনি দুর্দান্ত অল-রাউন্ড পারফর্মেন্স উপহার দেন। অন্যদিকে জাতীয় দল জঘন্য পারফর্মেন্স দেখিয়ে হেরে যায় ৭ উইকেটে। তাই লিটনদের খেলা ফেলে দর্শকরা চোখ রেখেছিলেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিবের খেলায়।

রংপুর রাইডার্সও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। দারুণ ফর্মে আছেন অধিনায়ক সোহান থেকে শুরু করে সৌম্য সরকাররা। অন্যদিকে বিরল কিছু না ঘটলে জাতীয় দলের পারফর্মেন্সের রাতারাতি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আজও দর্শকদের নজর ঘুরে যেতে পারে জিএসএলে। জাতীয় দলের খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, আর সোহানরা মাঠে নামবেন বাংলাদেশ সময় রাত ৮টায়।