বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে স্কিলস্ ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় চট্টগ্রামে মাসব্যাপি ’উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের (চট্টগ্রাম অফিস) নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন ১০ জুলাই ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল অফিস ভবনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ।
বাংলাদেশ ব্যাংকের (চট্টগ্রাম অফিস) পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড (চলতি দায়িত্ব) মোহাম্মদ বুরহান উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে ব্যাংকের শাখা প্রধান, প্রধান কার্যালয় এবং জোনাল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অঞ্চলের নির্বাচিত ২৫ জন উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত এ ʻউদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে।