হজের উদ্বৃত্ত ৮ কোটি টাকা ফেরত পাবেন হাজিরা

সরকারি মাধ্যমের ৪ হাজার ৯৭৮ হাজিকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে গতকাল রবিবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এ বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম, তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতিমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করব।