নোবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনজন আটক

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ইলেকট্রিশিয়ান তারেক, বাড়ি দোকানের কর্মচারী আহাদ ও শামীম।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, সোমবার (১৪ জুলাই) আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল বিকালে শিক্ষার্থীরা বেগমগঞ্জ এর প্রধান সড়ক চৌরাস্তা অবরোধ করে দোষীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।