আখাউড়ায় মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম।

আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা এর সভানেত্রী রাখী মনি সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. বাহার মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন প্রমুখ।