পদ্মায় ২৮ কেজির পাঙ্গাস, দাম ৫৩ হাজার

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি পাঙ্গাস মাছ। সোমবার (১৪ জুলাই) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলে জীবন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জীবন হালদার স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন। দরদাম শেষে সম্রাট শাহজাহান প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।

পরে তিনি অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বিকেলে বরিশালের এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে তার ২ হাজার ৮০০ টাকা লাভ হয়।